২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদে দাঁড়াবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

জাপানের পররাষ্ট্রমন্ত্রী টারো আসো দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার প্রার্থিতার কথা ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 12:43 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

কট্টরপন্থী সংসদ সদস্য এবং ধনী ব্যবসায়ী টারো আসো এর আগে স্বরাষ্ট্র ,অর্থমন্ত্রী এবং এলডিপির নীতিনির্ধারণী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে জাপানের প্রধান সংবাদ মাধ্যমগুলো এবং বিশেষজ্ঞরা বলেছেন চীফ ক্যাবিনেট সেক্রেটারী শিনজো আবে কোইজুমির উত্তরসূরি হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন।

এছাড়া, অর্থমন্ত্রী সাদাকাজু টানিগাকি প্রধানমন্ত্রীর পদে আরেকজন উল্লেখযোগ্য প্রার্থী বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এক নির্বাচন জরিপে দেখা গেছে, জাপানের লোকজনের কাছে আসো এবং টানিগাকির চেয়ে শিনজো আবের জনপ্রিয়তা বেশি। প্রায় অর্ধেক জাপানীজ আবেকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে।