২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে লড়াইয়ে ৭০জন তালেবান গেরিলা নিহত

দক্ষিণ আফগানিস্তানে পুলিশ এবং ন্যাটো বাহিনীর সাথে সংঘর্ষে প্রায় ৭০ জন তালেবান নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দক্ষিণ কান্দাহারের পাঞ্জাবী জেলার একটি বাজারে আক্রমণের সময় প্রায় ৭০ জন তালেবান নিহত হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

কান্দাহারের পাঞ্জাবী জেলার ঐ বাজারে তালেবান মিলিশিয়ারা হামলা চালানোর সময় আফগান পুলিশের সাথে তীব্র লড়াই বাঁধে। এ সময় ন্যাটো বাহিনী বিমান হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এই সংঘর্ষে চারজন পুলিশও নিহত হয়েছে।

তালেবান মিলিশিয়াদের হাতে একজন আফগান সৈন্য এবং ন্যাটো বাহিনীর চারজন সৈন্য নিহত হওয়ার একদিন পর তালেবান গেরিলাদের সাথে ন্যাটো বাহিনীর তুমুল লড়াইয়ের এই  ঘটনা ঘটলো।