২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় বন্যা মোকাবিলায় মার্কিন বাহিনী

ইথিওপিয়ায় আকস্মিক বন্যায় জরুরি উদ্ধাব অভিযান চালাতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বন্যা কবলিত অঞ্চলগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ইথিওপিয়ায় ওমো নদীর বন্যায় শত শত লোক নিহত এবং কয়েকহাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

প্র্রতিবেশী দেশ জিবুতি থেকে মার্কিন সৈন্যরা ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শহর দিরে দাওয়া এসে পৌঁছেছে বলে সেদেশের কর্মকর্তারা জানিয়েছেন।

বন্যার্তদের অস্থায়ী আশ্রয় এবং স্যানিটেশনের ব্যবস্থা করবে মার্কিন এই বাহিনী।

ইথিওপিয়ার কয়েকটি শহরে গত দুই সপ্তাহের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এছাড়া আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিরে দাওয়াকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে ইথিওপিয়ার সরকার।