উত্তর কোরিয়ার বন্যার্তদের ত্রাণ সাহায্য পাঠাবে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে ১ লাখ টন চাল এবং নির্মাণ সামগ্রী পাঠানোর প্রতিশ্র“তি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সরকার এবং সাধারণ নাগরিকদের পক্ষ থেকে প্রতিবেশী সমাজতান্ত্রিক দেশটির জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়া ২০ মিলিয়ন ডলার থেকে এই সাহায্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে।
এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার ভাইস ইউনিফিকেশন মন্ত্রী শিন অন শাং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উত্তর কোরিয়ার জন্য বার্ষিক যে সাহায্য পাঠানো হয় এই সাহায্য তার অন্তর্ভূক্ত হবে না। এটি সম্পূর্ণ আলাদা বিষয়।’
প্রসঙ্গত, গত মাসে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় উত্তর কোরিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
