লেবাননের শান্তি পক্রিয়াকে ত্বরানিত করতে বিশ্বের বিভিন্নদেশ সেখানে সৈন্য পাঠাতে সম্মত হয়েছে
লেবাননের শান্তি পক্রিয়াকে ত্বরানিত করতে জাতিসংঘের এক বৈঠকে বিশ্বের বিভিন্নদেশ সেখানে সৈন্য পাঠাতে সম্মত হয়েছে।
জাতিসংঘ আশাকরছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তারাৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ প্রাথমিক পর্যায়ে সাড়ে তিন হাজার সৈন্য সেখানে পাঠাতে পারবে।
দক্ষিন লেবাননে শান্তি— বজায় রাখতে জাতিসংঘের বর্ধিত শান্তিরক্ষী বাহিনী লেবাননী সৈন্যদের সাথে একসাথে কাজ করবে। মাসব্যাপী ইসরাইল ও হিজবুল্লা গেরিলাদের সাথে সংঘর্ষের কারনে জাতিসংঘের শান্তি আলোচনা পত্রি“য়া বন্ধ হয়ে গিয়েছিল। এ বিষয়ে, জাতিসংঘের উপপ্রধান কর্মকর্তা সর্তককরে দিয়ে বলেছেন, এই বিলম্ব শান্তি প্রত্রি“য়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
১৯৬০ সালের পরে দক্ষিন লেবাননের কিছু অংশ থেকে এই প্রথম সৈন্য প্রত্যাহারের ঘটনা ঘটল। যুদ্ধশুরুর প্রায় এক মাস আগে লেবানন সেনাবাহিনীর প্রথম দলটি দক্ষিন লেবাননের বৈরুত বিমান বন্দরে অবতরন করে। যুদ্ধ শেষের পর গতবৃহস্পতিবার লেবানন সৈন্যদল দক্ষিন লেবাননের লিতানি নদীর তীরে পৌছেছে। পূর্বে এই অঞ্চলটি হিজবুল্লা গেরিলাদের নিয়ন্ত্রনে ছিল। লেবানন সেনাবাহিনীর আগমন উপলক্ষে গ্রামবাসীরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী তেজিপি বলেছেন, আন্তজার্তিক সেনাবাহিনী কত দ্রুত সীমান্তবর্তী এলাকায় পৌছবে তার উপর নির্ভর করছে সৈন্য প্রত্যাহারের বিষয়টি ।
লেবাননে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজী হয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল এবং জার্মানি।
ফ্রান্স এই দলের নেতৃত্ব দিতে রাজী হয়েছে। সৈন্য পাঠানোর প্রস্তাব ছাড়্ওা ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র অনান্য সুবিধাসমূহ ব্রদ্ধিকরবে বলে জানিয়েছে। ইটালী ্এবং বেলজিয়াম ও অংশগ্রহনের ইচ্ছাপোষন করেছে ।
গত চার দশক হতে প্যালেস্টাইন জঙ্গী ও হিজব“ল্লাহ গেরিলারা দক্ষিন লেবানন বেশ কিছু অংশ দখল করে রেখেছে।
