২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ব্যথানাশক হিসেবে কাজ করে টেলিভিশন!

টেলিভিশন শিশুদের জন্য প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে, প্রমাণ করেছেন ইতালির একদল গবেষক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

‘আর্কাইভস অব ডিজিজ ইন চাইল্ডহুড’ নামের এক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

সিয়েনা ইউনিভার্সিটির একদল গবেষক সাত থেকে বারো বছর বয়সী ৬৯ জন শিশুর মধ্যে একটি জরিপ চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রচলিত ‘রক্ত পরীক্ষা’ পদ্ধতি অনুসরণ করে চিকিৎসাবিজ্ঞানীরা শিশুদের ব্যথার মাত্রা নির্ণয় করেছেন।

রক্ত পরীক্ষা করার সময় কোনো কোনো শিশুকে তার মায়ের কাছ থেকে দূরে এবং কাউকে তার মায়ের সাথেই থাকতে দেওয়া হয়েছে। কাউকে আবার টেলিভিশনে কার্টুন দেখতে দেওয়া হয়েছে।

কোনো শিশুকেই রক্ত পরীক্ষার সময় অ্যানেসথেশিয়া দেওয়া হয়নি।

শিশুদের ব্যথার মাত্রা রেকর্ড করে দেখা গেছে যেসব শিশু কার্টুন দেখতে দেখতে রক্ত দিয়েছে তারা অন্যদের তুলনায় ব্যথা কম পেয়েছে।

চিকিৎসাবিজ্ঞানীদের ধারনা সঠিক পন্থা গ্রহণ করতে পারলে রোগীর ব্যথার অনুভূতি অনেকটাই কমিয়ে আনা যায়।