যুক্তরাষ্ট্র এশীয় দেশগুলোকে ভবিষ্যতের দিকে নজর দেবার আহবান জানিয়েছে
জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ স্থান পরিদর্শন করার পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার এশিয়ার দেশগুলোকে অতীত নিয়ে বিতর্ক করার চেয়ে অন্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নের জোড় দেয়ার আহবান জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, কইজুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক স্পর্শকাতর যুদ্ধস্থান ইয়াসুকুনি পরিদর্শন করেছেন যেখানে বিশ্বযুদ্ধে অনেক অপরাধী মারা গেছেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দক্ষিন কোরিয়া এবং চীন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সিন ম্যাককরমাক সাংবাদিকদের জানিয়েছেন, আমরা বুঝি এটা জাতিগত একটা বিষয়। এখানে দেশের অনেক গুরুত্বপূর্ন বিষয় জড়িয়ে। ভবিষ্যতে জাপান, চীন, দক্ষিন কোরিয়া এবং অন্যান্য দেশের সাথে ভালো একটা স্বচ্ছ সম্পর্ক তৈরি হবার আশাবাদ ব্যক্ত করেন ম্যাককোরমাক। তিনি আরো জানান,‘আসলে বিষয়টা ফিকশন নয়। প্রত্যেক দেশের প্রতি প্রত্যেককে শ্রদ্ধা প্রদর্শন করার একটা মনোভাব থাকতে হবে। বিদ্বেষপূর্ন মনোভাব কারো জন্যই মঙ্গল নয়।’
হোয়াইট হাউস জানায়,‘ এটা একান্তই জাপানের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা আশা করি জাপান এবং পার্শ্ববর্তী দেশগুলো তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে।
দক্ষিন কোরিয়া এবং চীন কইজুমির যুদ্ধস্থান পরিদর্শনের যে বিরোধীতা করেছে এই সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, এটা একান্তই জাপানের অভ্যন্তরীণ ব্যাপার এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই।
