২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীরাই এইডস প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে, বিল গেটস

বিল গেটস বলেছেন, নারীরাই এইডস এর মতো ভয়াবহ ঘাতক রোগ প্রতিরোধে বিরাট ভুমিকা রাখতে পারে। টরেন্টোতে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক এইচআইভি/এইডস সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তিনি জানান, গেটস ফাউন্ডেশন এইডস গবেষণা কাজে লাখ লাখ ডলার ব্যয় করছে।

গেটস বলেন, ২৫ বছর হলো এইডস রোগকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিন্তু এইচআইভি প্রতিরোধ করতে পারে এমন ওষূধ আজও আবিস্কৃত হয়নি।

সম্মেলনে বিভিন্ন সংগঠনের কর্মীরা বলেন, ‘এইডস প্রতিরোধে চিকিৎসা সেবা এবং বিভিন্ন কৌশল উদ্ভাবন করা এখনই অতি জরুরী হয়ে পড়েছে। গরীব দেশগুলোতে অজ্ঞতার অভাবে রোগটি বেশি ছড়িয়ে পড়ছে। পুরুষরদেরও উচিত এইচআইভি/এইডস প্রতিরোধে বিভিন্ন কৌশল গ্রহণ করা।’

গেটস এইডস প্রতিরোধে জোরালো ভূমিকা পালনের জন্য সরকার এবং বিভিন্ন দাতা সংগঠনগুলোকে একত্র হয়ে কাজ করার আহবান জানান।