২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় তামিল টাইগারদের হামলায় ৪৩ স্কুল ছাত্রী নিহত

শ্রীলঙ্কার দক্ষিণে একটি এতিমখানায় অতর্কিত হামলায় ৪৩ জন স্কুল ছাত্রী নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

তামিল টাইগাররা অভিযোগ করেছে, তাদের একটি সহযোগী দল দেশের দক্ষিণাঞ্চলে বোমা হামলার হুমকি দেওয়ার পর সোমবার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সরকার একটি এতিমখানায় হামলা চালায়।

শ্রীলঙ্কার সামরিক মুখপাত্র রাসিয়াহ আইলানথিরাইয়ান বলেন, ‘লিবারেশান টাইগার অফ তামিল ইলম’ (এলটিটিই) এই হামলা চালিয়েছে। হামলায় ৪৩ জন স্কুল ছাত্রী নিহত এবং আরও ৬০ জন  আহত হয়েছে।

শ্রীলঙ্কার সরকার বলেন, ২০০২ সাল থেকে সে দেশে যুদ্ধবিরতি চলছে। তবে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনা উপদ্বীপের আবাসিক এলাকায় বিদ্রোহীরা শেল হামলা চালিয়েছে। শ্রীলঙ্কার সরকার অভিযুক্ত তামিল যোদ্ধাদের রোববার আত্মসমর্পণ করার জন্য  আহবান জানিয়েছিলেন।

তামিল বিদ্রোহী এলাকায় হামলা চালানো হয়েছে বলে একটি সামরিক সূত্র নিশ্চিত করেছে, তবে এই হামলায় তাদের লক্ষ্য এবং হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সংঘর্ষ এলাকার বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হলে তারা তাংক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, হামলায় জাফনা উপদ্বীপের বেসামরিক লোকজন আহত হয়ে থাকতে পারে। যেখানে শনিবার ‘লিবারেশান টাইগারস অফ তামিল ইলম’ (এলটিটিই) সরকারী অগ্রবর্তী এলাকায় হামলা করেছিল। তবে সামরিক বাহিনী জানিয়েছে তাদের হটিয়ে দেওয়া হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি সেন্টারের মেজর উপালি রাজাপাকসি জানিয়েছেন, হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর এলাকায় বেসামরিক লোকদের মধ্যে মিশে গিয়েছে এবং গোলাবারুদ হামলা চালাচ্ছে। গোলাবারুদ বেসামরিক এলাকায় পড়ছে এবং সেখানে বেসামরিক লোক মারা যাচ্ছে।

বিদ্রোহীপন্থি ওয়েব সাইটে www.tzmilnet.com হয়েছে চার্চে সামরিক বাহিনীর ক্ষেপণাত্র এবং শেল হামলায় ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে তবে সরকারী সূত্র থেকে নিশ্চিত কিছু বলা হয়নি।