২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ১০০ জন এইডসে মারা গেছে, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী

ভয়ানক রোগ এইডস বিহারে বিস্তার লাভ করার ফলে ১০০’র বেশি লোক মারা গেছেন, ১১০০ জন এই রোগে ভুগছে আর ৮,২১১’ র বেশি লোককে এইচআইভিÑপজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রাজ্য বিধানসভায় উপস্থাপিত এই চিত্রে, স্বাস্থ্য মন্ত্রী চন্দ্র মোহন রাই বলেন, ‘আট জেলাকে চিহ্নিত করা হয়েছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে, এগুলো হলো পশ্চিম চমপরন, পূর্ব চমপর, সিতামর্থি, মধুবানি, কিসানগঞ্জ এবং মুজাফ্ফরপুর।’

তবে এইডস বিস্তারের  সময়সীমা মন্ত্রী  উল্লেখ করেননি।

মন্ত্রী বলেন,‘সরকার এর প্রতিকার করার জন্য তৃনমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। এদিকে বিভিন্ন গ্রামঞ্চলে এইচআইভি /এইডস পরীক্ষার জন্য ১০০ টি নতুন পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছে এবং এইচআইভি/এইডস রোধে সচেতনতা বাড়ানোর জন্য ৬৪ টি পরীক্ষাকেন্দ্র পুরো শহরে কাজ করবে। রাই আরো জানান, পাটনা এবং মুজাফ্ফররপুরে  এইচআইভি/এইডস এন্টি-রিট্রোভাইরাল চিকিৎসার জন্য থেরাপি কেন্দ্র  চালু করা হয়েছে।

এর পাশাপাশি এইডস প্রতিরোধ কমিটি সহায়তায় ভ্রাম্যমান  পরীক্ষাকেন্দ্র এবং পরামর্শকেন্দ্র চালু হয়েছে। এছাড়া বিদেশে বসকারীদের জন্য বিশেষ পরামর্শ সেবা দেয়ার কথাও জানান মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, এইডসের বিরূদ্ধে জনগনের গনসচেতনতা বাড়ানোর জন্য গনপরিষদ সদস্য এবং বিধানসভা সদস্য একটি ফোরাম চালু করেছে।