২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের স্পিকারকে আটক করেছে ইসরায়েলের সেনাবাহিনী

ফিলিস্তিনের সংসদের স্পিকার আজিজ দোয়েইককে আটক করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 12:15 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ইসারায়েলি গাড়ীবহর রামাল্লায় স্পিকার আজিজ দোয়েইকের বাসস্থান ঘিরে ফেলে তাকে আটক করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আজিজ দোয়েইক ক্ষমতাসীন হামাস সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসরায়েলি সেনাবাহিনী আজিজকে আটক করার খবর নিশ্চিত করে বলেছে, বহুদিন ধরেই আজিজ তাদের লক্ষ্যবস্তু ছিলেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরায়েলের এ ধরনের কর্মকান্ডের কঠোর সমালোচনা করে ইসরায়েলকে দুষ্কৃতিকারী দেশ হিসেবে অভিযুক্ত করেছেন।

মুসলিম দেশগুলোসহ বিশ্বের সব দেশের সাংসদদের কাছে ফিলিস্তিনের স্পিকারকে আটক করে রাখার অপরাধে ইসরায়েলকে অভিযুক্ত করতে তিনি আহ্বান জানান। তিনি আজিজ দোয়েইকসহ ইসরায়েল কর্তৃক আটক ফিলিস্তিনের মন্ত্রী এবং আইনপ্রণেতাদের নিরাপদ মুক্তির অনুরোধও জানান।

এ বছর ২৯ জুন ইসরায়েল ফিলিস্তিনের হামাস শাসিত সরকারের আটজন মন্ত্রী এবং ২০ জন সংসদ সদস্যকে আটক করে।

ইসরায়েল অবশ্য বলছে জুনে ফিলিস্তিন সেনাবাহিনী তাদের একজন সৈন্যকে বন্দী করায় ঐ বন্দীর মুক্তির দাবীতে ফিলিস্তিনি মন্ত্রী এবং সংসদ সদস্যদের আটক করা হয়েছে।