২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানালেন বুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সমাজতান্ত্রিক দেশ কিউবায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রর্বতনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন কিউবান জনগণকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো অসুস্থ হওয়ার পর এই প্রথম জনসম্মুখে দেওয়া ভাষণে বুশ কিউবান জনগণের প্রতি এই আহ্বান জানালেন।

কিউবায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের ওপর জোর দিয়ে ওয়াশিংটন এ বিষয়ে কিউবান জনগণকে সব ধরনের সাহায্য দেবে বলে তিনি জানান। 

ফিডেল ক্যাস্ট্রো গত সোমবার থেকে আভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং পাকস্থলীতে অস্ত্রোপচারের কারণে রাষ্ট্রীয় ক্ষমতা সাময়িকভাবে ছোটো ভাই রাউল ক্যাস্ট্রোর হাতে ছেড়ে দিয়ে পরিপূর্ণ বিশ্রামে রয়েছেন।

এদিকে ক্যাস্ট্রোর অসুস্থতার সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবায় দখলদারি হামলা চালাতে পারে বলে কিউবার জনগণ আশংকা করছেন।

১৯৬০ সালে ফিডেল ক্যাস্ট্রো কিউবার ক্ষমতায় আসার পর থেকে সেখানে অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে কিউবান এই নেতার প্রশাসনিক দক্ষতা এবং আন্তরিক চেষ্টার কারণে কিউবার অর্থনীতিতে এ অবরোধ তেমন কোনো ছাপ ফেলেনি।

এদিকে, কিউবার পথে পথে দেশটির নাগরিকদের সাথে টিভিচ্যানেলের সাক্ষাৎকারে ফিডেল ক্যাস্ট্রোর প্রতি জনগণের গভীর ভালোবাসা ফুটে উঠছে। ক্যাস্ট্রোর দ্রুত আরোগ্যে কামনারত সাধারণ নাগরিকদের এসব চিত্র ধারন ও সম্প্রচার করছে কিউবার সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল।

এসব সাক্ষাৎকারে সাধারণ নাগরিকরা রাউল ক্যাস্ট্রোর প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থাও প্রকাশ করেছেন।