কঙ্গোতে বিমান দুর্ঘটনায় নিহত ১৭
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এক বিমান দুর্ঘটনায় ১৭ জন যাত্রী নিহত হয়েছে।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, রাশিয়া নির্মিত একটি এএন - ২৮ বিমান বুকাভুতে অবতরণকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড়ের সাথে ধাক্কায় খেয়ে বিমানটিতে আগুন লেগে গেলে রানওয়ে থেকে মাত্র ১৫ কিমি দূরের একটি বনে এটি ছিটকে পড়ে।
কঙ্গোর খনিসমৃদ্ধ শহর লুগুসা থেকে বুকাভুগামী এয়ার ট্রাসেট পরিচালিত এই বিমানটিতে ৩ জন ক্রু সহ ১৪ জন যাত্রী ছিল যাদের সবাই ঘটনাস্থলেই নিহত হন।
দুর্গম কঙ্গোতে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে আকাশ পথ। আর বিমান দুর্ঘটনা এখানে নতুন কোন ঘটনা নয়। তবে সোভিয়েত ইউনিয়ন থেকে আমদানীকৃত পুরানো বিমানগুলি দুর্ঘটনার প্রধান কারণ বলে জানা গেছে।
