আটকে পড়া পেঙ্গুইনকে অ্যান্টার্কটিকায় পাঠাচ্ছে ব্রাজিল
ব্রাজিলের রিও ডি জেনিরোর সমুদ্রতটে আটকে থাকা বেশ কিছু পেঙ্গুইনকে অ্যান্টার্কটিকায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে দেশটির বিমান এবং নৌবাহিনী।
এ মাসের শেষের দিকে ১০০-র বেশি পেঙ্গুইনকে অ্যান্টার্কটিকায় পাঠানোর আয়োজন করছে ব্রাজিলের সরকার, খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পেঙ্গুইনগুলোকে প্রথমে বিমানে করে ব্রাজিলের সবচেয়ে দক্ষিণের কোনো এলাকাতে নিয়ে যাওয়া হবে। এরপর জাহাজে করে পেঙ্গুইনগুলোকে পৌঁেছ দেওয়া হবে তাদের আবাসস্থল অ্যান্টার্কটিকায়।
বিশ্ব উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করায় প্রতিবছর শীতের দিকে গলিত বরফপ্রবাহের সাথে এসব পেঙ্গুইনও ব্রাজিলের এই সমুদ্রতটে এসে আটকে পড়ে।
