২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো অসুস্থতাজনিত কারণে তার ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে অস্থায়ীভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সামরিক বাহিনীর উপস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের এই অনুষ্ঠান সম্পন্ন হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

অন্ত্রের অপারেশনজনিত কারণে ক্যাস্ট্রো কিছুদিন বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

রাউল ক্যাস্ট্রো (৭৫) কিউবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি তার দল কমিউনিস্ট পার্টির দ্বিতীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

৭৯ বছর বয়স্ক ক্যাস্ট্রো ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে একটানা দায়িত্ব পালন করে আসছেন। এই প্রথম তিনি ভাইয়ের কাছে অস্থায়ীভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করলেন।

কিউবায় মার্কিন যুক্তরাষ্টের স্বার্থ সংশ্লিষ্টরা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যু হলেই শুধুমাত্র সেদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব বলে বিশ্বাস করে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো।

রাউল যদি কয়েকমাসের জন্য কিউবা শাসন করতে পারেন তাহলে তা একটি সুসংহত গণতন্ত্রের দিকে কমিউনিস্টপন্থী এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।