২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যৌথ বাহিনীর হামলায় ২০ তালেবান নিহত

আফগানিস্তানের উরুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন ২০ তালেবান সদস্যকে হত্যা করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন এই জঙ্গিরা একটি কম্পাউন্ড থেকে হামলার চেষ্টা করছিল। এসময় তাদের হত্যা করা হয়।

তবে এই অভিযানে যৌথ বাহিনীর বা আফগান সৈন্যদের কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি যৌথ বাহিনী জানায়, তারা দেশের পূর্বাঞ্চল থেকে সন্দেহভাজন চার আল-কায়দা জঙ্গিকে আটক করেছে।

খোস্ট প্রদেশের সাল কালাই এলাকায় এক অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর এক মুখপাত্র জানান, এই অভিযান জঙ্গিদের জন্য একটা হুঁশিয়ারি হিসেবেই বিবেচিত হবে।  

সম্প্রতি আফগানিস্তানের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে তালেবান সমর্থকসহ সরকার বিরোধী জঙ্গিদের সাথে মার্কিন যৌথ বাহিনীর সৈন্যদের যুদ্ধ শুরু হয়েছে।

আফগান কর্মকর্তারা জানান, শুক্রবার হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় গারমসার জেলায় ১৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়।

অপর এক ঘটনায় বৃহস্পতিবার কাপিসা প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহজনক চার তালেবান নিহত হয়।