ক্ষুধা নিবারনে শিশুদের হাতে মায়েরা তুলে দিচ্ছে ’মদ’
অধিকাংশ মায়েরা যেখানে তাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নানা ধরনের ছলচাতুরির আশ্রয় নেন সেখানে উত্তর বিহারের সাহারসা জেলার মায়েরা অনায়াসে বাচ্চাদের হাতে তুলে দেন ’মদ’।
সাহারসার অধিকাংশ ভূমিহীন শ্রমিকরা সারাদিন ধানের জমিতে কাজ করার পরেও দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেনা। এর ফলে সহজে তৈরী করা যায় এমন ধরনের মদের উপর তারা হয়ে পড়ে নির্ভরশীল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বাচ্চারা যাতে ক্ষুধার জ্বালায় বিরক্ত করতে না পারে এ জন্য মায়েরা বাচ্চাদের মদ খাওয়ায় এবং এতে করে তারা নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
শুধু বাচ্চারা নয় বরং বড়রাও সকালে কিছু মদ খেয়ে কাজে যায় এবং কাজ শেষে দিনের প্রথম ও শেষ খাবার গ্রহণ করে সন্ধ্যায়।
সুতরাং বলা যায় স্বাধীনতার ৬১ বছর পরে দেশটির সরকার নয় বরং মদই শিশুদেরকে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করছে।
