২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্রিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে জুন ২০০৫ থেকে জুন ২০০৬ পর্যন্ত ৩৪৮ জন নিহত

ছত্রিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান ‘সালওয়া জুদুম’ (শান্তির জন্য অভিযান) অভিযানে মাওবাদীদের হামলায় জুন ২০০৫ সাল থেকে জুন ৩০ ২০০৬ পর্যন্ত কমপক্ষে ৩৪৮ জন নিহত হয়েছে, এক সম্মেলনে একথা বলা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

স্বরাষ্ট্রমন্ত্রী রামভিচার নেটাম জানিয়েছেন, ২০০৫ সালের জুন থেকে  ২০০৬ সালের জুন পর্যন্ত নিহত ৩৪৮ জনের মধ্যে ২৭২ জন বেসামরিক, ৪৮ জন সৈন্য এবং ২৮ জন মাওবাদী বিদ্রোহী ছিলেন।

কংগ্রেস বিধানকর্তা এবং বিরোধী দলের মহেন্দ্র কর্মা’র এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালওয়া জুদুম’ অভিযান শুরু হওয়ার পর থেকে পুলিশ ১২৮ জন মাওবাদী গেরিলাকে গ্রেফতার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাস্তার অঞ্চলের দেনতেওয়াদা এবং বিজাপুর এলাকার বিভিন্ন সরকারী ত্রাণ শিবিরে ৫২ হাজার মানুষ স্থায়ী ভাবে বসবাস করছে কারণ সরকার সেখানে তাদের মৌলিক প্রয়োজনগুলো বিনামূল্যে সরবরাহ করছে।