২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী শ্যারণ অসুস্থ, হাসপাতালে ভর্তি

ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারণ-এর অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

৭৮ বছর বয়স্ক শ্যারণ চলতি বছরের জানুয়ারি মাসে বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেক দিন কোমায় ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে তরল প্রবেশ করানোর জন্য জরুরী বিভাগে নেওয়া হয়েছিল।

চলতি সপ্তাহে হঠাৎ করে শ্যারণের অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে শিবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা জানিয়েছেন, শ্যারণের কিডনি ফেইলিওর হয়েছে এবং মস্তিস্কের ঝিল্লি পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে।

হাসপাতাল সূত্র জানায়, কিডনি ফেইলিওরের কারণে তার শরীরে ঠিকমত রক্তের সঞ্চালন হতে পারছেনা। রক্তের শিরায় ছত্রাকজনিত সংক্রমনের কারণে তাকে এন্টিবায়োটিক ব্যবহার করতে হতো।

১৯৮২ সালে শ্যারণের নেতৃত্বেই ইসরাইল লেবাননে হামলা চালিয়েছিল। আবার শ্যারণ ঠিক এমন সময় অসুস্থ্য হলেন যখন ইসরাইল লেবাননে হামলা চালাচ্ছে।