২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আঘাত হেনেছে টাইফুন, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৭ লাখ লোককে

চীনের উপক’লে টাইফুন ’কায়েমি’ আঘাত হানায় ৬০০ জনেরও বেশি ব্যক্তি মারা গেছে এবং ৭ লাখেরও বেশি ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তাইওয়ানের উপর দিয়ে প্রথমে বয়ে আসা এ ঝড় চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। তবে এতে বড় ধরনের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে আঘাত হানা এ ঝড়ের কারনে ফুজিয়ান থেকে ৬ লাখ ৪৩ হাজার এবং ঝিজিয়াং প্রদেশ থেকে ৮০ হাজার ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কোরিয়ান ভাষায় ’পিঁপড়া’ শব্দের সমার্থক কায়েমি নামক এ ঝড়ের আঘাতে সোমবার চারজন ব্যক্তি আহত হয়।

টাইফুনের কারনে তাইওয়ানে বিমান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাস্তায় চলাচলে বিঘœ ঘটেছে, হাজার হাজার অধিবাসীর বিদ্যুতের লাইন কেটে গেছে এবং কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ফিলিপিনে কায়েমি আঘাত হানায় ব্যাপক বৃষ্টিপাত ঘটে এবং এর ফলে সৃষ্ট বন্যার কারনে মঙ্গলবার ম্যানিলার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয় এবং সেখান থেকে ২৬০০ জনেরও বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়।

মৎস খামারের কর্মী, জেলে এবং নীচু এলাকায় বসবাসকারী প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যক্তিকে ফুজিয়ান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার জিয়ামেন শহরের বিমান ফ্লাইট বন্ধ করে দেওয়ার পর ৪৪ হাজার মাছ ধরার নৌকাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার  নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে উদ্ধারকার্য চালাতে প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

কয়লা খনির কাছাকাছি এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী ব্যক্তিদের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে।

ফুজিয়ান প্রদেশ ১২ হাজার তাঁবু, ৫০ হাজার কম্বল, ৮০ হাজার বস্ত্র এবং তিন লাখ ব্যক্তির জন্য পাঁচ দিনের কাবার মজুদ রেখেছে।

উল্লেখ্য ১৪ জুলাই চীনে আঘাত হানা বিলিসের ক্ষয়ক্ষতি পূরণের চেষ্টা চালাচ্ছে ফুজিয়ান। এ ঝড়ের আঘাতে কমপক্ষে ৪৩ জন ব্যক্তি মারা যায়। তবে এ ঝড়ের কারনে ঝিজিয়াং প্রদেশ তেমন কোন ক্ষতির সম্মুখীন না হলেও কায়েমি ঝড়ের জন্য প্রস্তুত হচ্ছে প্রদেশটি। গুয়াংডং প্রদেশ যেখানে বিলিস আঘাত হানায় ১০৬ জন ব্যক্তি মারা যায় সেটিও সাম্প্রতিক ঝড় মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে।

সোমবার প্রকাশিত সরকারি এক হিসেব মতে, চীনে বিলিস আঘাত হানায় কমপক্ষে ৬১২ জন ব্যক্তি মারা গেছে এবং ২০৮ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।

চীনের পূর্ব উপকূলে গ্রীষ্মকালে নিয়মিতভাবে আঘাত হানলেও এবছর ক্ষয়ক্ষতির মাত্রা ২০০৫ সালের ক্ষয়ক্ষতির মাত্রাকে ছাড়িয়ে গেছে।

আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য গঠিত জাতিসংঘের প্যানেল জানিয়েছে যে দক্ষিণ ও কেন্দ্রীয় চীনে ব্যাপক বন্যা এবং উত্তরাঞ্চলের খরার জন্য তাপমাত্রা বৃদ্ধি এজন্য দায়ী হতে পারে।

এদিকে আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে মধ্য জুলাইয়ে ব্যাপক বৃষ্টির কারনে উত্তর কোরিয়ায় কমপক্ষে ১২১ জন ব্যক্তি মারা গেছে এবং ১২৭ জন নিখোঁজ রয়েছে। এ বৃষ্টির কারনে ২৩,৪০০ টি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ১৭ হাজার ব্যক্তি ঘড়বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।