ইন্দোনেশিয়ায় সুনামির বিষয়ে নতুন করে সতর্কতার নির্দেশ
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সুনামির বিষয়ে নতুন করে সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।
জাভার গর্ভনর গোরোনতলা এলশিন্তা রেডিও’র মাধ্যমে সুলাওয়েসি উপকূলের লোকজনকে সুনামি সম্পর্কে নতুন করে সতকর্তার নির্দেশ দিয়েছেন। তিনি তীরবর্তী লোকদের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য এলাকার প্রধানদের নির্দেশও দিয়েছেন।
ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় জাভা দ্বীপে সুনামির ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার তিন হাজার সৈন্য, পুলিশ, স্থানীয় কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং শ্রমিকরা জাভার রাস্তাঘাট, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার--পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অবকাশযাপন কেন্দ্র প্যানগানড্রনে গত সপ্তাহে সাত দশমিক সাত মাত্রার সুনামি প্রচণ্ড আঘাত হানে। এর ফলে জনবসতিপূর্ণ তীরবর্তী এলাকার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় প্রাকৃতিক দুর্যোগ দপ্তর জানায়, সুনামির ছোবলে রোববার পর্যন্ত— মৃতের সংখ্যা ৫৯৬ জনে উন্নীত হয়েছে। এরমধ্যে জাভা প্রদেশের ৪৩৯ জন, জাভার মূল কেন্দ্রের ১৫৪ জন এবং ইয়োগোকার্তার তিনজন রয়েছে।
এ দপ্তর আরও জানায়, এখন পর্যন্ত ৭৩ জন নিখোঁজ রয়েছে। সুনামির ছোবলে সাড়ে নয় হাজার লোক আহত এবং ৭৪ হাজার মানুষ গৃহহারা হয়েছে।
তবে স্থানীয় কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে আরও চারটি মৃতদেহ পাওয়া গেছে।
