২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটিতে ইসরাইলী হামলা

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্ল¬াহ গেরিলাদের ঘাঁটিতে এবং দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরাইল রোববার বোমা হামলা চালিয়েছে। এর কয়েকঘন্টা আগে তারা ট্যাংক ও সাঁেজায়া যানসহ হামলা চালিয়ে একটি গ্রাম দখল করে নেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 11:45 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান থেকে অবিরাম বোমাবর্ষণ করছে ইসরাইল। বিমান হামলায় বন্দরনগরী সিডনের একটি শিয়া সেন্টার বিধ্বস্ত হয়ে তিনজন আহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

লেবাননে ইসরাইলী আক্রমণের টানা ১২ দিনে এ পর্যন্ত ৩৫৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ গেরিলাদের রকেট হামলায় ৩৪ ইসরাইলী নিহত হয়েছে।

ইসরাইলী বিমান লেবাননের হারেত রিক-এ ক্রমাগত বোমা বর্ষণ করে যাচ্ছে।

ইসরাইলী সেনাবাহিনীর একজন জেনারেল জানান, ইসরাইলী সৈন্যরা মারুন আল রাস নামের একটি পাহাড়ী গ্রামের ওপর দখল বজায় রেখেছে এবং সেখানে অবস্থান করে সীমান্ত পাহারা দিচ্ছে। এ সপ্তাহে এ এলাকায় ভয়াবহ লড়াইয়ে ৬ জন ইসরাইলী কমান্ডো নিহত হলে সীমান্তে কড়া পাহরা বসানো হয়।

ইসরাইল লেবাননে ব্যাপক দখল অভিযান পরিচালনা করার পরিকল্পনা নেই বলে জানালেও সীমান্তের কাছাকাছি বসবাসকারী লেবানীজদের গ্রাম ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে।

এদিকে, লেবানন সংকট নিরসন প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করছেন।

সাইপ্রাস ইতোমধ্যে লেবানন থেকে ১০,০০০ জন নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। লেবাননে ইসরাইলী হামলায় প্রায় পাঁচ লাখ লোক তাদের ঘর-বাড়ী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘ যুদ্ধ এবং প্রতিকূল পরিস্থিতির আতংকে অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে।

লেবাননে মানবিক বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক দাতাগোষ্ঠির কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের জরুরী ত্রাণ বিষয়ক সমম্বয়কারী জান ইজল্যান্ড লেবাননে আসন্ন মানবিক বিপর্যয় রোধে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রয়োজন হবে বলে জানান।