২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ফিলিপাইনে সফরে যাবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ফিলিপাইন ও বাংলাদেশে সফরে যাবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 11:45 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

আগামী সপ্তাহে এসোসিয়েশন অব এশিয়ান নেশনস (আসিয়ান) এর আঞ্চলিক ফোরামে যোগদানের আগে তিনি এ সফরে যাবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ সফরের অংশ হিসেবে প্রথমেই তিনি ম্যানিলায় যাবেন। এখানে তিনি প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল আরোয়ো এবং পররাষ্ট্রমন্ত্রী আলবার্টো রোমুলোর সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি জাপান-ফিলিপাইনের ক’টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকেও স্মরন করবেন।

এরপর জুলাইয়ের ২৪ ও ২৫ তারিখ তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তিনি রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের আগামী নির্বাচনে জাপানী একটি মনিটরিং দল প্রেরণের প্রস্তাব করতে পারেন।