কেবল বন্দী মুক্তির বিনিময়ে ইসরাইলি সৈন্যরা ছাড়া পেতে পারে: হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহ গ্র“পের নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরাইলী কারাগারে আটক বন্দীদের মুক্তির বিনিময়েই কেবলমাত্র তারা অপহরনকৃত দুই ইসরাইলী কে মুক্তি দেবে।
আল জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরাইলের আক্রমন কখনই হিজবুল্লাহ’র ক্ষমতা খর্ব করতে পারবেনা।
নয়দিন আগে ইসরাইলি সৈন্যকে অপহরনের পর যে সহিংসতার সৃষ্টি হয় তা উল্লেখ করে তিনি বলেন যে কারাবন্দীদেরকে মুক্তি না দিলে তারা অপহরনকৃত দুই ইসরাইলিকে মুক্তি দেবেনা।
তিনি আরও বলেন, কারাবন্দীদের বিনিময় করা না হলে ইসরাইলি দুই সৈন্যের নিরাপত্তা সারা পৃথিবীও দিতে পারবেনা।
ইসরাইল জানিয়েছে যে নাসরাল্লাহ’র ব্যবহৃত একটি বাঙ্কারে তারা বোমা বিস্ফোরন ঘটিয়েছে। এছাড়া জঙ্গিদের বেশ কিছু ক্ষেপনাস্ত্রের মজুদও তারা ধ্বংস করে দিয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলে আবারও গুলিবর্ষন শুরু করেছে।
গত নয় দিনে ইসরাইলি হামলায় লেবাননে কমপক্ষে ৩০৬ জন ব্যক্তি মারা গেছে এবং প্রায় পাঁচ লাখ মানুষ গৃহহারা হয়ে গেছে। এ সহিংসতায় ৩১ জন ইসরাইলিও মারা গেছে।
বৃহস্পতিবার ইসরাইলের সীমান্তে ইসরাইলি দুই সৈন্য মারা যায়।
নাসরাল্লাহ জানিয়েছেন এ ধরনের হামলা তারা মানিয়ে নিতে শিখেছেন এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছেন তারা।
তিনি আরও বলেন যে তাদের ক্ষেপনাস্ত্রের¿ মজুদ ধ্বংসের যে দাবি ইসরাইল করেছে তা সম্পূর্ণ ভুল।
এ সহিংসতায় হিজবুল্লাহ নেতাদের কিছুই হয়নি বলে তিনি জানান।
কফি আনান যুদ্ধ বিরতির আহ্বান জানালেও দু’ পক্ষের কেউই তা শুনছেনা।
