২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের সংকট নিয়ে কফি আনানের সাথে আলোচনায় বসছেন রাইস ও সোলানা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চীফ হাভিয়ের সোলানা বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব কফি আনানের সাথে সাক্ষাৎ করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এ সাক্ষাতে রাইস এবং সোলানা লেবাননের সংকট নিয়ে আলোচনা করবেন বলে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল মার্ক ম্যালচ ব্রাউন জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বুধবার কফি আনানের ডেপুটি সাংবাদিকদের জানান যে এ মিশনের আগে অথবা পরে তারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

ব্রাউন জানান বর্তমানে যে সহিংস ঘটনা ঘটছে সে ব্যাপারে সবাইকে একত্রে পেতে চাচ্ছি আমরা তবে আমরা এও দেখতে চাচ্ছি যে এ ব্যাপারে আন্তর্জাতিক অবস্থানটা কেমন থাকে।

তিনি আরও বলেন যে প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এসব ঘটনার ব্যাপারে যে সবাইকে প্রভাবিত করতে পারবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।

ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শ্যন ম্যাককোরম্যাক জানিয়েছেন যে নিউইয়র্কে কফি আনানের সাথে আলোচনায় নেতৃত্ব দেবেন রাইস।

তিনি আরও বলেন রাইস বৃহস্পতিবার রাতে কফি আনানের সাথে নৈশ ভোজ গ্রহণ করবেন এবং সে রাতে নিউ ইয়র্কে অবস্থান করবেন।

তিনি আরও বলেন সংকট নিরসনের জন্য যে মধ্যস্ততাকারী দলকে  মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল তারা শুক্রবার সহিংসতার ব্যাপারে সংক্ষেপে রাইস ও আনানকে জানাবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো মঙ্গলবার জানিয়েছেন যে যখন প্রয়োজন হবে তখন রাইস মধ্যপ্রাচ্যে যাবেন তবে তিনি তার যাওয়ার তারিখ এখনও জানাননি।

জি৮ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ অসংলগ্ন কিছু কথা বলার একদিন পরেই রাইস এ সফরের ঘোষণা দেন।