২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ স্টেম সেল এর গবেষণা সংক্রান্ত বিলে ভেটো দিয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভ্রুন স্টেম সেল নিয়ে নতুন গবেষণা সংক্রান্ত বিতর্কিত বিলে ভেটো দিয়ে বিলটির পরিণত হওয়ার পথরুদ্ধ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 11:54 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বুশের মেয়াদকালীন সময়ে এই প্রথম তিনি সভায় পাশ হওয়া কোন বিল অনুমোদন না করে ফিরিয়ে দিলেন। 

প্রেসিডেন্ট বুশ বুধবার বলেন, “এটা একটি নৈতিক সীমা, আমাদের সামাজিক শালীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রয়োজন রয়েছে, সেজন্য আমি এটা ভেটো দিয়েছি।”

বেশিরভাগ আমেরিকান এই গবেষণা সমর্থন করেছে। বিশেষজ্ঞরা এই গবেষণা বিষয়ে বলেন, এই গবেষণার ফলে আশা করা হচ্ছে মানুষের ক্ষয়জনিত রোগ আলঝেইমার ও পারকিনসনস এবং ডায়াবেটিস রোগের মত কঠিন রোগের আরোগ্য লাভ সম্ভব হবে।

প্রতিনিধি পরিষদ বুশের ভেটো বাতিল করার জন্য দুই-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হয়েছে।

১৮২০ সালে জন কুইন্সি এ্যাডামস্ এর পরে বুশই একমাত্র প্রেসিডেন্ট যিনি ভোটো দেয়ার জন্য তার মেয়াদকালের চার বছর অপেক্ষা করেছেন।