বোম্বাই ট্রেনে বোমা হামলাকারীদের অর্থ জুগিয়েছে ব্রিটিশ ব্যবসায়ীরা
বোম্বেতে ট্রেনে বোমা হামলার সাথে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসী বাহিনীকে ব্রিটেনের বেশ কিছু ধনাঢ্য ব্যবসায়ী আর্থিক সহায়তা প্রদান করেছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে।
ব্রিটেনের এসব ধনী ব্যবসায়ীরা চ্যারিটির নামে বছরে প্রায় আট মিলিয়নেরও বেশি ডলার লস্কর-ই-তাইয়েবার মত কাশ্মিরের অন্যান্য জঙ্গী দলকে অর্থ প্রদান করে বলেও তারা উল্লেখ করেন।
রবিবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত জি৮ এর সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং টনি ব্লেয়ারকে স্মরন করিয়ে দেন যে তিন বছর আগে ভারত ব্রিটেনে বসবাসকারী সন্দেহভাজন ১৪ জন ব্যক্তির সম্পূর্ণ তথ্য সম্বলিত একটি ফাইল প্রদান করে যার মধ্যে পাকিস্তানে জন্মগ্রহনকারী একজন ব্যবসায়ীর নামও রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটেন আশ্বাস প্রদান করে যে তাদের সন্দেহের ব্যাপারটি খতিয়ে দেখা হবে।
ভারতের উচ্চপদস্থ এক নিরাপত্তা কর্মকর্তা জানান যে তিন বছর আগে ব্রিটেন আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোন পদক্ষেপই তারা নেয়নি। ফলে ব্রিটেন থেকে এখনও অর্থ আসছে সন্ত্রাসী ক্যাম্পে সহায়তা করার জন্য। এসব ক্যাম্পেই বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তারা ধারনা করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সন্ত্রাসী কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বন্ধ করতে নতুন একটি আইন ব্যবহারের আবেদন জানান গর্ডন ব্রাউন। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়ার কথাও তিনি বলেন্
কর্মকর্তা আরও জানান যে ব্রিটেন সকল রাষ্ট্রের একত্রে কাজ করার কথা বললেও কাশ্মীরের জঙ্গীদের কাছে অন্যান্য দেশের চেয়ে ব্রিটেন থেকেই বেশি অর্থ আসে।
ধারনা করা হচ্ছে বোম্বেতে লস্কর-ই-তাইয়েবা এ হামলা চালায় এবং এতে করে ১৮২ জন ব্যক্তি মারা যায়।
