২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ ইসরাইলকে যুদ্ধ বন্ধের জন্য রাজি করাতে ব্যর্থ হয়েছে

লেবাননের প্রধানমন্ত্রীর আকুল আবেদন সত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরাইলকে যুদ্ধ বন্ধের জন্য রাজি করাতে ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

লেবাননের কুটনীতিকরা যুদ্ধ বন্ধ করতে না পারায় জাতিসংঘকেই অভিযুক্ত করেছে। 

হিযবুল্লাহ কর্তৃক ইসরাইলের দুইজন সৈন্যকে আটকের বদলা নিতে পঞ্চম দিনে রোববার ভোরে ইসরাইল আবারও বোমা হামলা চালিয়েছে। হিযবুল্লাহও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট, ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক ডি লা সাবলিয়ার জানান, শনিবারের রুদ্ধদ্বার বৈঠকের পর শনিবার রাতে যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি।

লেবাননের প্রতিনিধি নুহাদ মাহমুদ জানান, “এটা খুবই দুঃখজনক” এবং খুবই ভুল সিদ্ধান্ত। “শুধুমাত্র লেবাননের মানুষের জন্য নয় গোটা আরব জাতির জন্য।”

লেবাননে ইসরাইলি হামলায় ৮০ জন লেবাননবাসীর নিহত হওয়ার পর শনিবার লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা জাতিসংঘের কাছে ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য আবেদন জানিয়েছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, রোববার হিযবুল্লাহ’র আল মানার টেলিভিশন সেন্টারের ভবন লক্ষ্য করে তারা হামলা চালায়।