একাকীত্বের কারণে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়
সঙ্গীর সাথে বসবাস এবং একাকী বসবাসের মধ্যে তুলনা করে ডেনমার্কের গবেষকরা বলেছেন যে, একাকী বসবাসের কারণে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।
দি জার্নাল অব ইপিডেমিওলোজি এন্ড কম্যুনিটি হেল্থ এর এক গবেষনায় দেখা গেছে মহিলাদের ৬০ বছর এবং পুরুষদের ৫০ বছরের পরে হৃদরোগ এবং এঞ্জিনা রোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
হৃদরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধুমপান, নিম্মমানের খাদ্য এবং একাকী জীবনযাপনই মূলত হৃদরোগ বেড়ে যাবার কারণ।
জীবনযাপনের অভ্যাসের সাথে জীবিত থাকার সংযোগ রয়েছে। ধুমপান এবং অস্বাস্থ্যকর খাবার এই সমস্যার জন্য দায়ী।
আরহুস সাইজিয়াস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরহুস এলাকার ১৩৮ হাজার বয়স্ক মানুষের উপর গবেষণা করে দেখেছেন।
২০০০ সাল থেকে ২০০২ সালের মধ্যে ৬৪৬ জন মানুষ এঞ্জিনা অথবা হৃদরোগে আক্রান্ত হয়েছে, অথবা হৃদরোগের কারণে মৃত্যুবরণ করেছে।
একাকী বসবাস করা মহিলারা ৬০ বছরের পরে শতকরা পাঁচ ভাগ মানুষ জীবিত থাকে তবে রোগ নির্ণয়ের ৩০ দিনের মধ্যে এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়।
একাকী বসবাস করা পুরুষদের মধ্যে ৫০ বছরের পরে শতকরা আট ভাগেরও কম মানুষ জীবিত থাকে তবে এই রোগ নির্ণয়ের ৩০ দিনের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ মৃত্যুবরণ করে।
