বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভানুয়াতু: গবেষণা
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপপুঞ্জের দেশ ভানুয়াতু বিশ্বের সবচেয়ে সুখী দেশ, ভানুয়াতুর জনগণের আর্থিক স্বচ্ছলতা এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা পর্যালোচনা করে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘নিউ ইকোনোমিক্স ফাউন্ডেশন’ একটি গবেষণামূলক প্রতিবেদনে একথা বলেছে।
২০ লক্ষ লোকের দেশ ভানুয়াতুর পরে সুখী দেশের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা এবং পানামা।
পরিপূর্ণ জীবনযাপন পদ্ধতি, জীবন প্রত্যাশা এবং পরিবেশগত ভারসাম্য- এই তিনটি বিষয়ের ওপর জরিপ চালিয়ে সুখী দেশের এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
সুখী দেশের তালিকায় স্থান পেয়েছে বিশ্বের মোট ১৭৮টি দেশ। যার মধ্যে মাঝামাঝি অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে, সোয়াজিল্যান্ড, বুরুন্ডি, কঙ্গো এবং ইউক্রেন।
৬৬ নং অবস্থানে রয়েছে ইতালী। এছাড়া জার্মানী ৮১, জাপান ৯৫, যুক্তরাজ্য ১০৮, কানাডা ১১১, ফ্রান্স ১২৯, মার্কিন যুক্তরাজ্য ১৫০ এবং রাশিয়া ১৭২ তম অবস্থানে রয়েছে।
নিউ ইকোনোমিক্স ফাউন্ডেশনের পলিসি ডিরেক্টর বলেন, এই জরিপের অন্যতম সূচক ছিল কোন কোন দেশ তার নাগরিককে পরিবেশগত সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উন্নত জীবন যাপনের নিশ্চয়তা এবং সুযোগ দিতে সক্ষম হচ্ছে এবং হচ্ছেনা।
এতে দেখা যায়, দ্বীপরাষ্ট্রগুলো এই জরিপের শীর্ষস্থানগুলো অধিকার করেছে।
ভানুয়াতুর অনলাইন নিউজপেপারের সাংবাদিক মার্ক লোয়েন যুক্তরাজ্যেভিত্তিক পত্রিকা ‘দ্যা গার্ডিয়ান’কে
দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “ ভানুয়াতুর মানুষ আসলেই খুব সুখী কারণ তারা অল্পতেই তৃপ্ত।”
