ইন্দোনেশিয়ায় মাঝারি ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার নিয়াস দ্বীপে মঙ্গলবার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূণ্য। এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র একথা জানায়।
জাকার্তার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এবং আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নিয়াস দ্বীপের প্রধান শহর গুনাং সিতোলি থেকে ৮৬ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে সাগরের ৯৬ কিলোমিটার গভীরে।
তবে মার্কিন ভুতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
২০০৪ সালে ভয়াবহ সুনামির ছোবলে শুধু নিয়াস দ্বীপেই ২ লাখ ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এর তিন মাস পরেই নিয়াসে আবারও ৪ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হানলে সাড়ে ৮শ’ লোক নিহত হয়।
ইন্দোনেশিয়া প্যাসিফিকের “রিং অব ফায়ারে” অবস্থান করার ফলে এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
