ভারতে প্রবল বর্ষণে ১৪ জনেরও বেশি লোকের প্রাণহানি, মৃতের সংখ্যা ২৮৬তে উন্নীত
ভারতের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় ১৪ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। মে মাসে বর্ষা মৌসুমের শুরুতে সারা ভারতে মৃতের সংখ্যা ২৮৬তে উন্নীত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লক্ষেèৗ পুলিশের মুখপাত্র মণিষ ওয়াস্তি জানান, গত ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে এখানে কমপক্ষে ১৪ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। এ নিয়ে লক্ষেèৗতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে।
লক্ষেèৗ’র একজন কর্মকর্তা জানান, ভারি বৃষ্টিপাতের সময় এখানকার একটি বাড়ির ছাদ ভেঙ্গে পড়লে একই পরিবারের তিনটি শিশুসহ সাতজনের প্রাণহানি ঘটে। একই ধরনের অপর ঘটনায় পাঁচজন মারা যায়।
লক্ষেèৗতে রোববারে বৃষ্টিপাতের পরিমাণ ২০ মিলিমিটার রেকর্ড করা হয়। সেইসাথে এখানে রেকর্ড পরিমাণ প্রচণ্ড ঝড়ো বাতাসও বয়ে যায়। এর ফলে যানবাহন চলাচলে বিঘœ ঘটে এবং টেলিফোন নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলসহ ভারতের বিভিন্ন অংশে প্রবল বর্ষণে অনেক লোক মারা গেছে। এসব এলাকার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে বর্ষা মৌসুম। এসময়টাতে প্রবল বর্ষণে ভারতের খামার নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
