রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫০ জনের মৃত্যুর আশংকা
রাশিয়ান এয়ার লাইন্সের একটি বিমান বন্দরে অবতরণ এর সময় বিধ্বস্ত হয়ে ১৫০ জনেরও বেশি যাত্রী নিহত হয়েছে।
যাত্রীবাহী সিবির এ--৩১০ নাম্বার বিমানটি মস্কো থেকে ছেড়ে এসে সাইবেরিয়ার ইরকুটস্ক বিমান বন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।
রোববার বিমানটি অবতরণ করার সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে। একটি ভবনে আঘাত করলে বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মস্কোর হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তরা জানান, বিমানটিতে ১৯২ জন যাত্রী এবং আটজন ক্রু ছিল। যাদের মধ্যে ৪৩ জন আহত এবং ১৫০ জন নিহত হয়েছে।
বিমানটি অবতরণের জন্য পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে পড়ে। বিমান বন্দরের মাঠের কাছে একটি ভবনে আঘাত করার পরে দেয়ালে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
বিধ্বস্ত বিমান থেকে কয়েকজন যাত্রীকে লাফিয়ে বের হয়ে আসতে দেখা যায়।
এ ঘটনায় বিমানের সকল ক্র মারা গিয়েছেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
