২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের বহনকারি গাড়িতে বোমা বিস্ফোরণ

রাজধানী কাবুেল বুধবার দু৹িট োবামা িবেઍফারেণর ঘটনা ঘেটেছ৷ পুিলশ এবং সরকাির কমગকতગারা একথা জানান৷

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাজধানী কাবুলে বুধবার দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এবং সরকারি কর্মকর্তারা একথা জানান।

পুলিশ জানায়, সরকারি কর্মকর্তাদের বহনকারি গাড়িতে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

শহরের উত্তরে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কাবুলে সাধারণত বোমা বিস্ফোরণের ঘটনা বিরল। তবে বিগত কয়েক মাস ধরে এখানে কয়েকটি আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কাবুলের একজন কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণের সাথে সাথে বাসটিতে আগুন ধরে যায় এবং সেখানকার একটি ঠেলাগাড়ি উপরের দিকে উঠে যায়।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, এ বিস্ফোরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা এবং কয়েকজন বেসামরিক লোকও আহত হয়।