২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ৩৩ জন নিহত

বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের একটি মার্কেটে গাড়ি বোমা হামলায় পুলিশ সহ কমপক্ষে ৩৩ জন নিহত এবং ৪০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশের গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এদিকে সেদেশে বোমা হামলা ও অপহরনের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সচেষ্ট হয়েছে নতুন ইরাকী সরকার।

উল্লেখ্য সোমবার শিয়া অধ্যুষিত বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় বাকুবা এবং দক্ষিণাঞ্চলীয় হিলা শহরের মার্কেটে এক বোমা বিস্ফোরণে প্রায় এক ডজনেরও বেশি ব্যক্তি মারা যায়। জুন মাসের ১৭ তারিখে বাগদাদে বিভিন্ন হামলায় ৪০ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়।