২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে দুইটি বিচ্ছিন্ন মস্তক উদ্ধার

সম্প্রতি মেক্সিকো’র আকাপালকো শহরের অবকাশযাপন কেন্দ্রে দুইটি বিচ্ছিন্ন মাথা পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা মাদক সম্পর্কিত কোন কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 12:05 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহত একজনের লাশের পাশে লেখা ছিল “শ্রদ্ধা করতে শেখ”।

মাথাবিহীন শরীর দুটি আকাপালকো’র শহরে পাওয়া যায়, এবং অপর মাথাটি একই দিনে আকাপালকো সিটি হলের বাইরে পাওয়া যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পুলিশের ধারণা, আকাপালকোতে এখন একদল সাবেক সেনাদের মাদকের বিনিময়ে কাজ করার জন্য হত্যার হার বেড়ে গিয়েছে।

এ বছরের শুরুতে আকাপালকো’র সমুদ্র সৈকতে একটি বিচ্ছিন্ন মাথা ভেসে গিয়েছে।

এই নিয়ে ২০০৬ সালের মধ্যে প্যাসিফিক উপকূলীয় শহরে ছয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হলো।

এপ্রিল মাসে জুইরিরো স্টেট এর ফাইন্যান্স ডিপার্টমেন্টের বাইরে দুইজন পুলিশ প্রধানের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

উদ্ধারকৃত সবগুলি মাথা এবং শরীরের পাশেই একই রকম হুমকি সংবলিত নোট লেখা ছিল।

সবগুলি নোটে “জেট” আদ্যাক্ষর মুদ্রিত রয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন দক্ষ সাবেক সেনাদের একটি দল “লস জেটাস” যাদেরকে  গালফ ড্রাগ কার্টের মাদক পাচারের জন্য নিয়োগ করেছে এবং এখন মাদক সরবরাহ নিয়ে জড়িতরা যুক্তরাষ্ট্র রুটের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে রত রয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে।

রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা মেক্সিকোতে সম্প্রতি মাসগুলোতে মাদক ব্যবসায়ীদের মাদক সম্পর্কিত সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি দিয়েছে।