২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কারাগার থেকে ৩৮ জন পাকিস্তানি মুক্তি পাচ্ছে

ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ৩৮ জন পাকিস্তানিকে শুক্রবার ওগাহ সীমান্তে মুক্তি দেওয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ইসলামাবাদে মে মাসের ৩০ এবং ৩১ তারিখে অনুষ্ঠিত পাকিস্তান ও ভারতের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানান, এই বন্দীরা তাদের শাস্তির মেয়াদ শেষ করেছেন এবং তারা যে পাকিস্তানের নাগরিক তার সত্যতা যাচাই করেছে পাকিস্তান হাই কমিশনার।

মুক্তি পেতে যাওয়া ৩৮ জন বন্দীর মধ্যে পাঞ্জাব কারাগারে ২০ জন, জম্মু ও কাশ্মিরে ১০ জন, রাজস্থানে পাঁচজন এবং গুজরাট, মধ্য প্রদেশ ও দিল্লী কারাগারে একজন করে বন্দী ছিল।

এদিকে ভারতের বিভিন্ন কারাগারের পাকিস্তানি অন্যান্য বন্দীদেরকে শাস্তির মেয়াদ শেষ হবার সাথে সাথে ভারত সরকার দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।