২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সুপ্রিম কোর্ট আটক সন্দেহভাজন সন্ত্রাসীদের মিলিটারি ট্রাইব্যুনালে বিচারের বিপক্ষে রায় দিয়েছে

সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক কোন ব্যক্তিকে সামরিক আদালতে বিচার করার কোন অধিকার বুশ প্রশাসনের নেই বলে রায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 12:04 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গুয়ানতানামো কারাগারে বিচারাধীন ১০ জন বন্দীর অন্যতম ওসামা বিন লাদেনের প্রাক্তন ড্রাইভার সেলিম আহমেদ হামদান ‘গুয়ানতানামো বে কারাগারে বন্দীদের সাথে যে আচরন করা হচ্ছে তাতে জেনেভা কনভেনশন লঙ্ঘিত হচ্ছে’ বলে যে চ্যালেঞ্জ করেছিলেন তারই ফলশ্র“তিতে মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রেসিডেন্ট বুশ জানিয়েছেন যে তিনি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাবেন।  তবে সন্ত্রাসীদের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতে তিনি তার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবেন।

কিউবায় অবস্থিত গুয়ানতানামো কারাগারে বর্তমানে ৪৬০ জন সন্দেহভাজন সন্ত্রাসী আটক রয়েছে । এদের অধিকাংশকেই আল কায়দা বা তালেবানদের সাথে সংযোগের সন্দেহে বন্দী রাখা হয়েছে। তবে কারাগারটি বন্ধ করে দেওয়া বা বন্দীদের মুক্তি দেওয়ার কোন আদেশ এ রায়ে দেওয়া না হলেও বন্দীদের সাথে ভালো আচরন করার কথা বলা হয়েছে।

এদিকে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করে বিচারক ক্লেয়ারেন্স থমাস জানান যে, এ সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্ট বুশ মার্কিন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ কোনো শত্র“র মুখোমুখি হওয়া বা সন্ত্রাসীদের পরাজিত করার ক্ষমতা হারাতে পারেন। 

ডেমোক্রেটিক সিনেটর কার্ল রেভিন এ সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছেন যে, সুপ্রীম কোর্ট আরো একবার সাংবিধানিক ভূমিকা পালন করেছে।