পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে সম্মত হয়েছেন
পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী মারি আলকাতিরি সোমবার জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
গত দিনগুলোতে তার পদত্যাগের দাবিতে পুর্ব তিমুরের জনগনের ব্যাপক আন্দোলনের মুখে সোমবার রাজধানী দিলির এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।
মার্চ মাসে ৬০০ জন সৈন্যকে বরখাস্তের সিদ্ধান্ত নেবার পর থেকেই সমালোচকরা তাকে পদত্যাগের কথা বলে আসছিলেন। কিন্তু তিনি পদত্যাগ করতে অসম্মত হওয়ায় জনগনের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং মার্চ মাস থেকে চলে আসা সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২১ জন নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
