২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ধক্যজনিত কারণে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, স্টেট প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

ভিয়েতনামের প্রধানমন্ত্রী, স্টেট প্রেসিডেন্ট, প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বর্তমান প্রজন্মের নেতাদের জন্য জাতীয় নেতৃত্বের সুযোগ তৈরি করে দিতে শনিবার আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় পরিষদের চলতি নবম অধিবেশনে প্রধানমন্ত্রী প্যান ভ্যান খাই, স্টেট প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের প্রধান ট্রান ডাক লুয়ং এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান এনগুয়েন ভ্যান এ্যান তাদের পদত্যাগপত্র পড়ে শোনান।

এই পদত্যাগের প্রেক্ষিতে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির মহাসচিব নঙ ডাক মানহ্ জানান, বার্ধক্যজনিত কারণে নেতাদের পদত্যাগের ফলে সরকারের উচ্চ পর্যায়ের বেশ কিছু পদে পরিবর্তন জরুরী হয়ে পড়েছে।

মহাসচিব নঙ ডাক মানহ্ দেশের জন্য এই তিন বর্ষীয়ান নেতার অবদানের কথা স্মরণ করে বলেন, অতীতের দরিদ্র ভিয়েতনাম ও বর্তমানের উন্ন্য়নশীল ভিয়েতনামের চরম এক সন্ধিক্ষণে দেশের আর্থ- সামাজিক উন্নয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে তারা অসামান্য অবদান রেখেছেন যা ভিয়েতনামবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

তবে এই পদত্যাগপত্রের ওপর জাতীয় পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের অধিবেশনের মাধ্যমে ভিয়েতনামের সাংসদরা দেশের প্রধানমন্ত্রী, স্টেট প্রেসিডেন্ট এবং জাতীয় পরিষদের চেয়ারম্যানসহ আরো ছয়জন মন্ত্রী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেশের প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ, অর্থ, সংস্কৃতি ও তথ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ে এই ছয়জন মন্ত্র¿ী নিয়োগের সম্ভাবনা রয়েছে।