মার্কিন টিভি শো’র কিংবদন্তী পরিচালক এ্যারন স্পেলিং-এর পরলোকগমন
মার্কিন টিভি শো’র কিংবদন্তী পরিচালক এ্যারন স্পেলিং লস এ্যাঞ্জেলসে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ড্রামা সিরিয়াল চার্লিস এ্যাঞ্জেলস, ডাইন্যাস্টি এ্যান্ড স্ট্রারস্কাই এ্যান্ড হাচ এবং বিভারলি হিলস ৯০২১০সহ এ্যারন প্রায় ১৪০টি জনপ্রিয় টিভি শো’র পরিচালনা করেছিলেন।
এ্যারনের মুখপাত্র জানান চলতি বছরের ১৮ জুন তার স্ট্রোক হওয়ার পর থেকে তিনি লস এ্যাঞ্জেলসের বাড়িটিতে বিশ্রামে ছিলেন।
১৯৭০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত এ্যারনের বিভিন্ন টিভি শো এবিসি টেলিভিশনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল।
