২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুনে বাস দুর্ঘটনায় নিহত ৩০

ক্যামেরুনের রাজধানী ইয়াউনদি’র কয়েকমাইল দূরে বাস এবং লরি’র মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 09:23 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বাসটি বাফুসাম শহর অভিমুখে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাজধানী ইয়াউনদি’র ৭০ কিলোমিটার দুরে যখন এ দুর্ঘটনাটি ঘটে তখন বাস এবং লরি উভয়েই দ্রুতগতিতে ছিল।

গত বছর ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছে বলে যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন।

ক্যামেরুনের অধিকাংশ সড়ক অপ্রশস্থ এবং মাত্র দুই সড়ক বিশিষ্ট হওয়ায় এই দুর্ঘটনাগুলি ঘটে বলে জানা যায়।

এছাড়া গাড়ীর ড্রাইভারদের ওভারটেক করার প্রবনতাও ক্যামেরুনে বিশেষকরে রাতে সড়ক দুর্ঘটনার একটি বিশেষ কারন ।