২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৪ সালের মধ্যে চীন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে: চীনের মহাকাশবিজ্ঞানী

২০২৪ সালের মধ্যে চীনের মহাকাশযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে জানিয়েছেন চীনের একজন শীর্ষ মহাকাশবিজ্ঞানী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 10:24 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

চাঁদে মহাকাশযান উৎক্ষেপণ সংক্রান্ত কর্মসূচীর সহকারী পরিচালক লং লিহাও ২০২৪ সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে ক্ষেয়াযান প্রেরণে ব্যাপক এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতি চলছে বলে জানান।

২০০৩ সালে মহাশূণ্যে মনুষ্যবাহী নভোযানের সফল অবতরণের পর চীন তার ধারাবাহিকতার সূত্র ধরে চন্দ্রপৃষ্ঠে মহাকাশযান প্রেরণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

চীন আগামী বসন্তে চীন ‘শাঙ্গি’ নামের একটি উপগ্রহ পরীক্ষামূলকভাবে চাঁদে উৎক্ষেপণ করবে। শাঙ্গি হচ্ছে চীনের পৌরাণিক কাহিনীতে বর্ণিত এক পরী যে চাঁদে বাস করতো। তার নামানুসারেই এই ক্ষেয়াযানটির নাম রাখা হয়েছে।

লং লিহাও আরো জানিয়েছেন, শাঙ্গি নামের দুই টন ওজনের এই উপগ্রহটি চাঁদের কক্ষপথ পরিক্রমণ করবে।

এছাড়া, চাঁদে অবতরণের অংশ হিসাবে ২০১৭ সালে চীন রোবটবাহী একটি ক্ষেয়াযান চন্দ্রপৃষ্ঠে প্রেরণ করবে বলেও লং লিহাও জানিয়েছেন।