২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরণের দুর্যোগ মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়: রিপোর্টে প্রকাশ

যুক্তরাষ্ট্রের অধিকাংশ শহর এবং প্রদেশগুলো বড় ধরনের কোন দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত নয় বলে এক গবেষণার রিপোর্টে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 10:04 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

’ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ কর্তৃক যুক্তরাষ্ট্রের ৫৬টি প্রদেশ এবং ৭৫টি বড় শহরের উপর ছয়মাস গবেষণা চালানোর পর প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

১১ই সেপ্টেম্বরের হামলার অন্যতম টার্গেট ওয়াশিংটন এবং গতবছর হারিকেন ক্যাটারিনায় বিধ্বস্ত লুসিনা ও নিউ ওরলিন্স বড় ধরণের কোন দুর্যোগ মোকাবেলার জন্য একেবারে প্রস্তত নয় বলেও এ রিপোর্টে বলা হয়েছে।

ফ্লোরিডা ও অন্যান্য উপক’লবর্তী হারিকেন প্রবন এলাকাগুলোর অব¯া’ন সবচেয়ে ভাল বলেও এ রিপোর্টিতে বলা হয়েছে।

দুর্যোগের সময় জনগনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দেশের সম্পদ ব্যবস্থাপনা এবং বৃদ্ধ, প্রতিবন্ধী ও যারা ইংরেজিতে কথা বলতে পারে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার উপরও জোর দেওয়া হয়েছে রিপোর্টটিতে।

’ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ -এর আন্ডার সেক্রেটারি জর্জ ফোরসম্যান বলেছেন যে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর হামলার পর দুর্যোগ মোকাবিলায় যে ১৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে তার খুব অল্প একটা অংশই পরিকল্পনা প্রণয়ন ও প্রশিক্ষনের জন্য ব্যবহৃত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ রিপোর্টটিতে বিভিন্ন প্রদেশ ও শহরগুলোর নিজস্ব পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধনের কথাও বলা হয়েছে।

পাশাপাশি সরকারের সকল পর্যায়ে সন্ত্রাসী হামলা কিংবা হারিকেনের মত বড় কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি যে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে তা উন্নয়ন সাধনের কথাও বলা হয়েছে।