২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে জাতিসংঘের একটি দল

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত নিউ ইন্টারন্যাশনাল কনটাক্ট গ্র“পের প্রথম বৈঠকে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার অন্তবর্তীকালীন সরকারকে গ্র“পটি জোরালো সমর্থন এবং সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সোমালিয়ায় চলমান রাজনৈতিক অরাজকতা ও সংকট নিরসনে জাতিসংঘ নিউ ইন্টারন্যাশনাল কনটাক্ট গ্র“পটি গঠন করেছে বলে জানা যায়।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে আফ্রিকান ইউনিয়নের একজন বিশেষ প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ইতালি, তানজানিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বৈঠকে যুদ্ধপীড়িত সোমালিয়ায় সত্বর ত্রাণ এবং আর্থিক সাহায্য পাঠানোর পাশাপাশি দেশটিতে চলমান সন্ত্রাসী কর্মকান্ড রোধে আন্তর্জাতিক সমর্থন আদায়ে দলটি চেষ্টা চালিয়ে যাবে বলে জানায়।

দুই বছর আগে জাতিসংঘের সহযোগিতায় গঠিত সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধবাজ গোষ্ঠিপতিদের কাছ থেকে সম্প্রতি ইসলামী চরমপন্থীরা রাজধানী মোগাদিসু দখল করে নিলে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়।