২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাসে বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ১৫

আফগানের উত্তরাঞ্চলের কান্দাহারে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 12:11 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ধারনা করা হচ্ছে বোমাটি গাড়ির মধ্যেই লুকানো অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে এই বিস্ফোরণটি ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ।

বাসটি শহরের যৌথ বাহিনীর এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে যাচ্ছিল।

এই হামলার জন্য তালেবানদের দায়ী করা হয়েছে। এই বছর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তালেবানরা নতুন করে একত্রিত হয়ে এরুপ হামলা করছে বলে জানা যায়।