২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে আবারও শান্তিরক্ষীবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে জাতিসংঘ

জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীকে রাজনৈতিক সংকট নিয়ন্ত্রণে আবারও পূর্ব তিমুরে ফিরে আসতে হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব কফি আনান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পূর্ব তিমুরের চলমান সহিংসতা যা জাতিগত দাঙ্গায় রূপ নিয়েছে সে সম্পর্কে তার গভীর উদ্বেগ প্রকাশ করেতে গিয়ে কফি আনান একথা বলেন।

জাতিসংঘ গত বছর পূর্ব তিমুর থেকে তার শান্তিরক্ষীবাহিনী প্রত্যাহার করে নেয়। 

পূর্ব তিমুরে গত মাসে বিদ্রোহী দলগুলোর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২০ জন নিহত হয়।

দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী দিলিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনী মোতায়েন করা হয়েছে।

কফি আনান আরো জানান, জাতিসংঘ দেশটিতে চলমান বিক্ষোভ এবং সহিংসতার কারণ অনুসন্ধানে পৃথক একটি টিম পরিচালনা করবে।

তিনি অস্ট্রেলিয়ার মোতায়েনকৃত সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষিবাহিনী দায়িত্ব নেয়ার আগপর্যন্ত  পূর্ব তিমুরের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে অনুরোধ জানান বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

উল্লেখ্য পূর্ব তিমুরে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীকে নিয়োজিত করতে হলে সংস্থাটির নিরাপত্তা পরিষদের পূর্ণ অনুমোদন দরকার হবে।