২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উত্তরাঞ্চলে বরযাত্রীবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৪৮, আহত ১৮

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ৪৮ জন বরযাত্রী নিহত এবং ১৮ জন গুরুতর আহত হয়েছে। সেদেশের কর্মকতারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 10:29 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

উত্তরাঞ্চলের আলমোরাহ জেলার কাছে বরযাত্রী বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে ৪৫ টি মৃতদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজন মারা যায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

স্থানীয় জেলা প্রশাসক রাকেশ কুমার হাসপাতালে চিকিৎসারত আহত ১৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।

এই নিয়ে এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে দুটি বড়ধরনের সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে এপ্রিলে একটি বাস দুর্ঘটনায় একই জায়গায় ১৪ জন মারা গিয়েছিল।

বেপরোয়া গাড়ী চালানো, মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং রাস্তা খারাপ হওয়ার দরুন এসব এলাকায় প্রায়শ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কয়েকশ লোক মারা যায়।