২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

গাজায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে সাত জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্র একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ইসরায়েলি সেনাবাহিনী হামলা সম্পর্কে নিশ্চিত করে বলেছে, ফিলিস্তিনি একটি গাড়ি থেকে ইসরায়েলের দিকে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এ বিমান হামলা চালানো হয়।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী জানায়, ওই গাড়িটি লক্ষ করে দুইটি মিসাইল নিক্ষেপ করা হয়, তবে সেগুলো লক্ষ্যচ্যুত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজা থেকে নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

ফিলিস্তিনের জঙ্গিদেরকে লক্ষ করে ইসরায়েল অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।