২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম দলের ২২০ জন সদস্য গ্রেফতার

মিশর সরকার নিষিদ্ধ ঘোষিত এক মুসলিম সম্প্রদায়ের ২২০ জন ব্যক্তিকে বন্দী করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

কায়রোর ৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত জাগাজিগ শহরে এ সম্প্রদায়ের প্রবীণ এক সদস্য হাসান-এল-হাইওয়ান এর বিচার চলাকালে তার সমর্থনে বিক্ষোভ মিছিল করায় তাদেরকে বন্দী করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার কবরে বলা হয়েছে। সোমবারের এই বিক্ষোভ মিছিলে প্রায় ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় ২০০০ বিক্ষোভকারীদের ঘিরে রাখে এবং এক পর্যায়ে তাদের উপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে কমপক্ষে ১০ জন বিক্ষোভকারী আহত হয়।

অবৈধ অস্ত্র রাখা ও ২০০৫ সালের নির্বাচনে সহিংস কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ এই প্রবীণ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

গত তিন মাস ধরে পুলিশ এ সম্প্রদায়ের প্রায় ৮৫০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করেছে।

মুসলিম এ দলের এ্যাটর্নি আবদেল মোনেম আবদেল মাকসুদ বলেন যে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া হবে বলে তারা ধারনা করলেও পুলিশ তা করেনি।

উল্লেখ্য নিরাপত্তা রক্ষীদের সাথে বিরোধী দলের সমর্থক ভোটারের মধ্যে সংঘর্ষ হওয়ায় ১৪ জন মারা গেলেও মুসলিম এ দলটি গত বছরের নির্বাচনে সংসদে তাদের আসন সংখ্যা সাতগুণ বাড়িয়েছে।